দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মহিপুরে ৯২ পিস ইয়াবাসহ মো. নুর আলম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় আলম শরীফের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর আলম মহিপুর থানার তারিকাটা এলাকার মৃত নয়া মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর এলাকায় অভিযান চালান। এ সময় নুর আলমের কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
যে আই